ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীতের সন্ধ্যার নাস্তা হতে পারে পাটিসাপটা পিঠা। তবে অনেকেই এ পিঠার পুর তৈরি করে খেয়েছেন নারকেল বা তিল দিয়ে, কিন্তু পুর যদি হয় একটু ভিন্ন স্বাদের তবে এই পিঠার টেস্ট আরো মজাদার করা সম্ভব। তাই আজ একটু ভিন্ন প্রক্রিয়ায় এ পিঠা তৈরি করে দেখতে পারেন। রইল রেসিপি-
বেটার তৈরির প্রয়োজনীয় উপকরণ: চালের গুড়া এক কাপ, ময়দা দুই কাপ, সুজি এক কাপ, গুড় এক কাপ, পানি ও লবণ পরিমাণমতো।
পুর তৈরির প্রয়োজনীয় উপকরণ: ক্ষীর ও ছানা ২ কাপ, চিনি ২ চা চামচ, গুঁড়ো দুধ ১ কাপ, কনডেন্সমিল্ক ১/২ কাপ, ঘি ২ টেবিল চামচ, তেজপাতা ২ টি, এলাচ ২ টি, লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন: প্রথমে একটি সসপ্যানে পাটিসাপটা পিঠার পুর তৈরির প্রয়োজনীয় সব উপকরণ দিয়ে ৫ মিনিট রান্না করুন। মিশ্রণটি আঠালো ও ঘন হয়ে আসলে নামিয়ে ফেলুন। এখন পানি ছাড়া বেটার তৈরির প্রয়োজনীয় সব উপকরণ দিয়ে তা ৫ মিনিট মথে নিন। এরপর এতে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা মিশ্রণ তৈরি করুন। এখন মিশ্রণটি রেস্টে রেখে দিন আধ ঘন্টা। ছোট রুটি তৈরির জন্য আবার মিশ্রণটি চামচ দিয়ে নাড়ুন। একটি ফ্রাইপ্যানে সয়াবিন তেল ব্রাশ করে তাতে ১ চামচ তরল মিশ্রণ দিয়ে দিন। ফ্রাইপ্যানটি দুই হাত দিয়ে গোলাকারভাবে ঘুরিয়ে রুটির আকার দিন। এক মিনিট অপেক্ষা করুন রুটিটি সিদ্ধ হওয়ার জন্য। এখন এতে ক্ষীরের পুর দিয়ে পেচিয়ে নামিয়ে ফেলুন। এভাবে সব পাটিসাপটা তৈরি করে নিন।
তবে মনে রাখবেন, বেটার খুব বেশি তরল বা খুব বেশি ঘন যেন না হয়। সুস্বাদু ও লোভনীয় গরম পাটিসাপটা শীতের সন্ধ্যায় বাড়িতে তৈরি করবে উৎসবের নতুন আমেজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments