সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাশান্ত-লিটনদের যে ঘাটতি দেখছেন বাংলাদেশের কোচ
spot_img
spot_img

শান্ত-লিটনদের যে ঘাটতি দেখছেন বাংলাদেশের কোচ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মার খুঁজলে বোলারদেরই পাওয়া যাবে। কারণ বোলারদের তুলনায় উল্টো চিত্র দেখা গেছে বাংলাদেশের ব্যাটারদের। বিশেষ করে প্রতি ম্যাচেই ব্যর্থ হয়েছেন টপ অর্ডার। এমন ব্যর্থতার কারণ জানিয়েছেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। আফগানিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কারণ ব্যাখা করেছেন টাইগার এই কোচ।

পোথাস বলেন, ‘টুর্নামেন্টজুড়ে সব ব্যাটারদেরই সংগ্রাম করতে হয়েছে। ব্যাটিং এমন কেন হলো এটা ভাবতে গেলে একটু অন্য গ্রুপগুলোর সাথে তুলনা করা উচিৎ। নিউইয়র্কে উইকেট কেমন ছিল সবাই দেখেছে। সেন্ট ভিনসেন্টেও এতটা সহজ ছিল না। ব্যাটাররা আপ্রাণ চেষ্টা করছে। নিউইয়র্কে উইকেট কেমন ছিল সবাই দেখেছে। সেন্ট ভিনসেন্টেও এতটা সহজ ছিল না। ব্যাটাররা আপ্রাণ চেষ্টা করছে। ভারতীয় দলে দেখুন, ঋষভ পন্তের উইকেটে সেট হতে ১০ বল খেলতে হচ্ছে। শুরুতে সে খুবই শান্ত ছিল। হার্দিক (পান্ডিয়া) ও দুবেও (শিবম) ঠিক একই কাজ করেছে। কারণ, এখানে খেলাটা পাওয়ারের। দিন শেষে তারা কিন্তু বড় বড় ছক্কা হাঁকিয়েছে।’

তবে সেই শক্তির জায়গাতেই তো যুগ যুগ ধরে পিছিয়ে আছে বাংলাদেশ। পোথাস দিয়েছেন এরও সমাধান। যদিও কোচ হিসেবে বা দলগতভাবে নাকি এখানে কিছুই করার নেই, ক্রিকেটারদের নিজের গরজেই তৈরি করতে হবে পাওয়ার হিটিংয়ের স্কিল।

পোথাসের ভাষায়, ‘জেনেটিক্যালি পাওয়ার আপনি পাবেন না। তাই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। আমরা দেখেছি রিশাদের ব্যাটিং। নিউজিল্যান্ড সিরিজ থেকে এখন পর্যন্ত সে খুব দ্রুত অনেক উন্নতি করেছে। তবে পাওয়ার তৈরি করতে সময় লাগবে। আপনাকে শক্তিশালী হতে হবে। ওয়েস্ট ইন্ডিজকে পাওয়ার খুঁজতে হয় না। তাদের খেলোয়াড়রা জন্মগতভাবেই শক্তিশালী। আমাদের তা নেই, তাই ভিন্নভাবে এটা অর্জন করতে হবে। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশন থেকে শুরু করে আর কীভাবে, বাংলাদেশি পন্থায় শক্তি পাওয়া যায় আমরা দেখছি।

পোথাস আরও বলেন, ‘আইপিএলে যুক্তরাষ্ট্রের একজন খেলোয়াড়ও সফল হতে পারে। এটা প্রত্যেক ক্রিকেটারকে নিজে গড়ে তুলতে হবে। অন্য কেউ আপনাকে এটা করে দিবে না। পুরো বিশ্বের সব ক্রিকেটার আইপিএলে যায়। স্টাবসের মতো বাচ্চা ছেলেও আইপিএলে যাচ্ছে কারণ সে জোরে মারতে পারে। আইপিএলের আগে সে দক্ষিণ আফ্রিকার হয়েও খেলেনি। কিন্তু পাওয়ারের কারণে এত এত টাকা কামাচ্ছে। পাওয়ারই মূল চাবিকাঠি। কেউ জন্মগতভাবে পায়, কেউ অর্জন করে। তাই পাওয়ার অর্জনের কোনো না কোনো পথ বের করতে হবে।

আগামীকাল সুপার এইতে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচেই নির্ধারণ হবে এই গ্রুপের সেমিফাইনালিস্ট। তবে এত সমীকরণের দিকে না ছুটে জয় দিয়ে এবারের আসরটা শেষ করতে চায় লাল সবুজরা।

দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন নিক পোথাস, ‘প্রতিটি ম্যাচেই আপনি প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাইবেন। আমরাও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবো। আফগানিস্তানের বিপক্ষে আমাদের অনেক সাফল্য আছে। ওদের বিপক্ষে সিরিজও জিতেছি। আপনি ক্রিকেটের মতো খেলায় নিজের দেশকে প্রতিনিধিত্ব করছেন, এটা অনেক সম্মানের। আমরা তাই এই ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চাই।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments