ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৪ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে এবং বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এ সময় লেনদেনের শুরুতেই বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৮০ পয়সা বা ১০ শতাংশ। কোম্পানিটির গতকালের ক্লোজিং দর ছিলো ৮ টাকা। আজ ৮ টাকা ১০ পয়সায় শেয়ার লেনদেন শুরু করে। এদিন শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৮ টাকা ৮০ পয়সা।
এছাড়া শেয়ারটি আজ ৩৮৪ বার হাত বদলের মাধ্যমে ১১ লাখ ৭০ হাজার ৭৬১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য- ১ কোটি ১ লাখ ৭৩ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments