ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বিদেশি ঋণের জন্য একটি চুক্তি সই করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ইউনিক মেঘনাঘাট পাওয়ার, নেবার্স পাওয়ার ইনভেস্টমেন্ট বি.ভি এবং জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্ট বি.ভি ৪৬৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে।
ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড নারায়নগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। এটি ৫৮৪ মেগাওয়াট গ্যাসভিত্তিক কমবাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট।
প্রকল্পটিতে ৭৫:২৫ অনুপাতে অর্থায়ন করা হবে। এতে ইউনিক হোটেলের ৩৭.২৪ শতাংশ মুনাফা রয়েছে।
এই প্রকল্পের জন্য ৪৬৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেওয়া হবে। এর মধ্যে সার্ভ ইসিএ বেকড লেন্ডার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ২৭০ মিলিয়ন মার্কিন ডলার, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে ১১০ মিলিয়ন মার্কিন ডলার, ডিটাসি ইনভেস্টশনস ৪৫ মিলিয়ন ডলার এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ৩৮ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেওয়া হবে।
উল্লেখ্য, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার কোম্পানিগুলো এই প্রকল্পের জন্য ১৫ বছর মেয়াদী এ চুক্তি স্বাক্ষর করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments