
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও ট্রেনের টিকেট কেনা যাবে। সোমবার ১১ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ এপ্রিল বিক্রি হবে ২৭ এপ্রিল যাত্রার টিকেট। একইভাবে ২৪ এপ্রিল বিক্রি হবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের ও ২৭ এপ্রিল বিক্রি হবে মে মাসের ১ তারিখের ট্রেনের টিকেট। তবে রোজা ৩০টি হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের টিকেট।
স্টেশনের কাউন্টারে টিকেট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। কমলাপুর স্টেশনে ২৩টি কাউন্টারের মধ্যে একটি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত থাকবে। আর অনলাইনে টিকেট পাওয়া যাবে সকাল ৬টা থেকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments