রবিবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল
spot_img
spot_img

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলেও পরিচালনা নিয়ে নানা জটিলতায় দীর্ঘদিন পড়ে থাকা এই মেগা অবকাঠামো এবার যাত্রীদের জন্য সীমিত পরিসরে চালুর প্রস্তুতি চলছে। এমন তথ্যই দিয়েছেন বেসামরিক বিমান চলাচল (বেবিচক) সংশ্লিষ্টরা।

১৫ বছরের চুক্তি খুলছে জট
নির্মাণ কাজ শতভাগ শেষ হওয়ার পর জাইকা ও বেবিচকের মধ্যে অর্থের ভাগাভাগি নিয়ে একাধিক বৈঠক থেকে কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। অবশেষে এই টার্মিনাল নির্মাণ অর্থ যোগানদাতা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সঙ্গে ১৫ বছরের আনুষ্ঠানিক চুক্তি সই করবে বেবিচক। কনসেশন চুক্তির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বহুল প্রতীক্ষিত চুক্তিটি আগামীকাল সোমবার সই হবে। তাতে টার্মিনালটির আংশিক উদ্বোধনের পথ উন্মুক্ত হবে।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাই অথবা কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবে। এরপর প্রতিদিন দুটি আগমনী ও দুটি বহির্গামী আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে।

আজ রোববার বেবিচক সদর দপ্তর অডিটোরিয়ামে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠানে তৃতীয় টার্মিনাল পরিচালনায় চুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরবেন বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তথ্যটি নিশ্চিত করেছেন বেবিচকের সহকারি পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

বিমানের ৫০ ভাগ গ্রাউন্ড হ্যান্ডলিং
জাপানি কনসোর্টিয়াম ডিসেম্বরের পর ছয় মাসের মধ্যে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানকারী নিয়োগ করবে। এ উদ্যোগের ফলে বিমানের পর আরও একটি প্রতিষ্ঠান একই সেবা প্রদানের সুযোগ পাবে। তবে টার্মিনালটির আন্তর্জাতিক ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সর্বোচ্চ ৫০ শতাংশ বিমানের হাতে থাকবে।

প্রাথমিক রাজস্ব ১৩.৫%
নতুন টার্মিনাল চালু হলে শাহজালালের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে প্রায় দুই কোটিতে পৌঁছাবে। বাড়বে কার্গো পরিচালনার সক্ষমতাও। কিন্তু এই বিশাল অবকাঠামো থেকে সরকারের রাজস্ব পাওয়ার আগে আট মাস কোনো আয় হবে না। পরবর্তী ছয় মাসে সরকার পাবে মাত্র ১৩ দশমিক ৫ শতাংশ। পরে আন্তর্জাতিক যাত্রীপ্রতি দুই দশমিক ১০ ডলার এবং কার্গো আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ।

পুরনো টার্মিনালে বন্ধ আন্তর্জাতিক ফ্লাইট
টার্মিনাল পরিচালনার চুক্তি অনুসারে, টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকে আর কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা যাবে না। শাহজালালের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রমের উপরও নিষেধাজ্ঞা বসবে।

খরচ বাড়বে যাত্রীদের
নতুন টার্মিনালে আন্তর্জাতিক বহির্গামী যাত্রীকে এমবারকেশন ফি দিতে হবে ১২ দশমিক ৫০ ডলার বা প্রায় এক হাজার ৫৬০ টাকা। অথচ প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এই ফি ৫০০ টাকা। অর্থাৎ যাত্রীর এই খরচ বেড়ে যাবে তিন গুণ।

একটি বেসরকারি এয়ারলাইন্সের মালিক বললেন, ‘এমবারকেশন দুই-তিন গুণ বাড়লে তা শেষ পর্যন্ত যাত্রীর ভ্রমণ খরচের ওপরই পড়বে। এ ধরনের রেগুলেটরি ফি বাড়ানোর ক্ষেত্রে এয়ারলাইনস ও যাত্রীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’

চুক্তির খুঁটিনাটি
চুক্তি অনুযায়ী, কনসেশন স্বত্ব বাবদ জাপানি অপারেটর এককালীন দেবে ৮১ লাখ ডলার বা প্রায় ১০০ কোটি টাকা। অথচ তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। অর্থাৎ প্রকল্প ব্যয়ের মাত্র ০ দশমিক ৪৫ শতাংশের সমান এই এককালীন অর্থ। যাত্রী ও কার্গো রাজস্বের পাশাপাশি বোর্ডিং ব্রিজ, দোকান ও লাউঞ্জ ভাড়া, বহুতল গাড়ি পার্কিং এবং বিজ্ঞাপন থেকেও আয় করবে অপারেটর।

জানা গেছে, গত বছর ২৭ জুন ঋণের প্রথম কিস্তি বাবদ ১১ শত ৫০ কোটি টাকা দেওয়া হয়েছে জাইকাকে। ডিসেম্বরে দ্বিতীয় কিস্তি দিতে হবে। বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সমকালকে জানান, ‘আগামী ২০৪১ সাল পর্যন্ত জাইকার ঋণের কিস্তি দিতে হবে।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments