ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বৃদ্ধির কারণ খুঁজে পায়নি ডিএসই। কোম্পানিটির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানি কতৃপক্ষ ডিএসইকে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তিথ্যমতে, সম্প্রতি শেপার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ১১ অক্টোবর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১৯ টাকা ৫০ পয়সা । ১১ অক্টোবর কোম্পানিটির শেয়ার দর ২৮ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।
কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি মেয়ারবাজার ডটকম/এম এইচ





























Recent Comments