সোমবার, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়শেরপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ২ কোটি টাকার মালামাল
spot_img
spot_img

শেরপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ২ কোটি টাকার মালামাল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকানের প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

৩০ জুন সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এতে মুরাদ স্টোর, শিহাব স্টোর ও অনু স্টোরের প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে আগুনে ভস্মীভূত হয়।

দোকান মালিকরা জানান, ভোরে ঘুমের ভেতর জানতে পারেন দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখেন আগুন জ্বলছে।

আগুনের তীব্রতা বেশি থাকায় কোন মালামাল বের করতে পারে নাই। পরে শ্রীবরদী ফায়ার সার্ভিসে খবর দিলে শ্রীবরদী ও পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। মালামাল ও দোকান ঘর সম্পূর্ণ আগুনে ভস্মীভূত হওয়ায় সবকিছু হারিয়ে পথে বসে গেছেন ব্যবসায়ীরা।

শ্রীবরদী ফায়ার সার্ভিস সাব স্টেশন অফিসার আশরাফ হোসেন জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়েছিল। খবর পেয়ে শ্রীবরদী ও বকশীগঞ্জের ফায়ার সার্ভিসে দুটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments