রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাশেষটা সুন্দরের আশায় বাংলাদেশ
spot_img
spot_img

শেষটা সুন্দরের আশায় বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেষ ভালো যার, সব ভালো তার। বাংলায় বহুল প্রচলিত এই প্রবাদ অবশ্য বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশনের সঙ্গে জুড়ে দেয়া যাচ্ছে না। আজ নিজেদের শেষ ম্যাচে জিতলেও ব্যর্থতায় ভরা টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। নতজানু পারফরম্যান্সে আশার বেলুন ফেটে গেছে, টুর্নামেন্ট থেকে বিদায়ও নিশ্চিত হয়ে গেছে। দেশে ফেরার টিকিটও প্রস্তুত। আগামীকাল বিকেলেই (৫টা) ব্যর্থতার ভারে ন্যুজ বাংলাদেশের ক্রিকেটাররা ঢাকায় ফিরবেন।

বিশ্বকাপের দলগুলোর মাঝে বাংলাদেশ দলই সবার আগে ফিরছে স্বদেশে। আজ ম্যাচ থাকলেও ক্রিকেটাররা হয়তো দেশে ফেরার ক্ষণ গণণাই করছেন। গতকাল অনুশীলন করেনি বাংলাদেশ দল। ব্যাট-বলে ক্রমাগত ব্যর্থতার তিক্ততাকে পুঁজি করেই আজ মাঠে নামবে টাইগাররা। এখন পর্যন্ত ম্যাচ খেলার সুযোগ না পাওয়া রুবেল  হোসেন হয়তো একটি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন।

এমন ভরাডুবির পর দলটাও চুপসে গেছে। এখন ম্যাচটা শেষ হলেই অগ্নিগর্ভ থেকে নিস্তার মিলবে সবার। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিবে বাংলাদেশ দল। টানা চার হারের কারণে আজকের ম্যাচটি আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।

অন্তত একটি জয় নিয়ে ফিরতে চায় বাংলাদেশ দল। তাসকিন আহমেদের কণ্ঠে সেই আকুতিই ধরা পড়ল। দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারের পর ডানহাতি এ পেসার বলেছিলেন, ‘যেটা চলে গেছে, ওটা তো ফেরত আনতে পারবো না। সামনে একটা ম্যাচ আছে, যতটা ভালো খেলা যায়। দেশকে একটাও যদি জয় উপহার দিতে পারি। এটাই আমাদের জন্য অনেক।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ম্যাচের ৪টি জয় আছে বাংলাদেশের। সবকটিই বিশ্বকাপের আগের হোম সিরিজে। মাহমুদউল্লাহদের জন্য শেষের যাত্রা হলেও অজিদের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। তিন ম্যাচ খেলে দুটি জয় তাদের। সেমির লড়াইয়ে থাকতে জিততেই হবে স্মিথ-ওয়ার্নারদের।

ম্যাচটা থেকে বাংলাদেশেরও অনেক কিছু পাওয়ার আছে। টানা চার হারে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের নয়ে এখন টাইগাররা। রেটিং পয়েন্ট ২৩৪। সমান পয়েন্ট নিয়ে আটে ওয়েস্ট ইন্ডিজ। তবে তাদের আরও ম্যাচ আছে। আজ ছয়ে থাকা অস্ট্রেলিয়াকে হারাতে পারলে র‌্যাংকিংয়ে কিছুটা উন্নতি হবে বাংলাদেশের। ভবিষ্যতে র‌্যাংকিং উলট-পালট হলেও আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার-১২ পর্বে জায়গা করে নিতে সাহায্য করতে পারে এই জয়।

পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে কয়েকমাস আগের মিরপুরের স্মৃতি ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ হবে মাহমুদউল্লাহ বাহিনীর জন্য। স্কটল্যান্ডের কাছে অনাকাঙ্ক্ষিত হারে শুরু হয়েছিল বিশ্বকাপ। শক্তিশালী অজিদের বিরুদ্ধে শেষটা জয়ের আবিরে রাঙানোর চেষ্টায় থাকবে রণক্লান্ত বাংলাদেশ দল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments