শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওশেষদিনে চলছে সোনালী লাইফের আইপিও: ফাইল আপলোড ৬ জুন থেকে শুরু
spot_img
spot_img

শেষদিনে চলছে সোনালী লাইফের আইপিও: ফাইল আপলোড ৬ জুন থেকে শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের প্রক্রিয়ায় থাকা বীমা খাতের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনের আজ শেষ দিন। গত ৩০ মে থেকে এ কোম্পানির আইপিও আবেদন শুরু হয়েছে। ট্রেকহোল্ডার ও মার্চেন্ট ব্যাংকগুলো সাধারণ বিনিয়োগকারীদের আইপিও ফাইল আগামী ৬ জুন সকাল ১০টা থেকে ৮ জুন বিকাল ৫টার মধ্যে ইএসএস সিস্টেমে আপলোড করবে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ১৯ মে কাট-অফ তারিখে যেসব বিনিয়োগকারীর পোর্টফোলিওতে ম্যাচিউরড শেয়ারের মূল্যের পরিমাণ সর্বনিম্ন ২০ হাজার টাকা রয়েছে তারা সোনালী লাইফের আইপিওতে আবেদনের যোগ্য হবেন। সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে শুরু করে এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত আইপিও’র জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে ১০ হাজার টাকায় ১ হাজার শেয়ার এবং ৫০ হাজার টাকায় ৫ হাজার শেয়ার পাওয়া যাবে। এর মধ্যে কেউ ২০ হাজার টাকা হলে ২ হাজার শেয়ার অর্থাৎ ১০ হাজারের ওপরে যে যত আবেদন করবেন শেয়ার প্রতি ১০ টাকা অনুপাতে সে তত শেয়ার পাবেন।

সোনালী লাইফ ১ কোটি ৯০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৯ কোটি টাকা উত্তোলন করবে। এই ১ কোটি ৯০ লাখ শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর জন্য ৪০% (৭৬ লাখ শেয়ার) এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৬০% (১ কোটি ১৪ লাখ টাকা শেয়ার) শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

এই ১ কোটি ১৪ লাখ শেয়ারের মধ্যে ৭৬ লাখ শেয়ার সাধারণ বিনিয়োগকারী, ১৯ লাখ শেয়ার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী এবং ১৯ লাখ শেয়ার প্রবাসী বিনিয়োগকারীদের মধ্যে বন্টন করা হবে।

সোনালী লাইফের ১ কোটি ১৪ লাখ শেয়ারের বিপরীতে যদি সাবস্ক্রিপশনের পরিমাণ বেশি হয় তাহলে লটারির পরিবর্তে প্রো-রাটা ব্যাসিসের মাধ্যমে শেয়ার বন্টন করা হবে। অর্থাৎ যার যত আবেদন সে রেশিও অনুযায়ী শেয়ার বন্টন করা হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments