সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশেষের দিকে কাগজ সিনেমা
spot_img
spot_img

শেষের দিকে কাগজ সিনেমা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন জুটি বেঁধে অভিনয় করছেন ‘কাগজ’ নামের একটি ছবিতে। জুলফিকার জাহেদীর পরিচালনায় ছবিটির সিংহভাগ কাজই শেষের পথে। চলতি বছরেই এটির শুটিং শেষ হবে বলে জানিয়েছেন নির্মাতা।

একজন লেখকের মনস্তাত্ত্বিক গল্প নিয়েই ছবিটির কাহিনী তৈরি করা হয়েছে। সেই লেখকের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি একজন লেখক চরিত্রে অভিনয় করছি। আমার কাজ হচ্ছে কাগজের মধ্যে লেখা। কাগজের সঙ্গে আমার সুন্দর একটি সম্পর্ক আছে। গল্পটি চমৎকার।

ইমনের বিপরীতে রেনু চরিত্রে অভিনয় করছেন আইরিন। তিনি বলেন, রেনু একটি বনেদি পরিবারের মেয়ে। তার পূর্বপুরুষ বনেদি। দারুণ একটি গল্প নিয়ে জুলফিকার জাহেদী ভাই সিনেমাটি নির্মাণ করছেন। আশা করছি, সিনেমাটি নতুন প্রজন্মের দর্শকদের সাড়া জাগাবে।

এতে আরও কয়েকটি চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, রিও, যুবরাজ প্রমুখ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments