ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। এদিকে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯.৮৫ শতাংশ কমে কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির শেয়ার দর ৬.৩০ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর পতনের তালিকায় আরও রয়েছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ অটোকারস, দেশবন্ধু পলিমার, সোনালী পেপার এবং ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments