ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২৩৪ টাকা ১০ পয়সা বা ১৭.৮২ শতাংশ বেড়েছে। এদিকে এনআরবি ব্যাংক লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে এবং রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৮.২৮ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রূপালী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, এনআরবিসি ব্যাংক, নর্দান ইন্সুরেন্স, ফার কেমিক্যাল এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments