বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদশেষ কার্যদিবসে সূচকের উত্থান: তবে নেতিবাচক লেনদেন
spot_img
spot_img

শেষ কার্যদিবসে সূচকের উত্থান: তবে নেতিবাচক লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রেয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৯.৯৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৯ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৩.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২১.৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৭.৩৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৮.২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯ টির, কমেছে ২০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.৯৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৫৪৯ টি শেয়ার ১ লাখ ১০ হাজার ৩৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৩৫ কোটি ৫৯ লাখ ৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৮ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৬.৩৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২০৮.২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৭৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৬২.৯৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৩০.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৭৯ টির, কমেছিল ২৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৯.৬০ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৫৫২ টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ৫৭৯ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪০২ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬৬ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৩ শতাংশ বা ৩৩.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫২২.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৪০ লাখ ৯৪ হাজার ২৫১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments