শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিব কুমার
spot_img
spot_img

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিব কুমার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড অভিনেতা শিব কুমার সুব্রহ্মণ্যম মারা গেছেন। রোববার ১০ এপ্রিল দিবাগত রাতে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই চিত্রনাট্যকার। এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জানা যায়, গত তিন দশক ধরে হিন্দি সিনেমা ও টেলিভিশন দুনিয়াকে সমৃদ্ধ করেছেন শিব কুমার সুব্রহ্মণ্যম। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে পরিচালক হংসল মেহতা এক টুইটে তার শেষকৃত্যের কথা জানিয়েছেন। তিনি জানান, সোমবার ১১ এপ্রিল মুম্বাইয়ের মোক্ষধাম শ্মশানে শিব কুমারের শেষকৃত্য সম্পন্ন হবে।

অন্যদিকে পরিচালক বীণা সারওয়ার এক টুইটে লিখেন, এই খবরটাও শুনতে হলো, যা খুবই যন্ত্রণার। দুই মাস আগে একমাত্র সন্তান জাহানকে হারান শিব-দিব্যা দম্পতি। ১৬তম জন্মদিনের দুই সপ্তাহ আগে ব্রেন টিউমারে মারা যায় সে। সেই শোক কাটিয়ে উঠার আগেই চলে গেলেন শিব কুমার।

১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ‘পরিন্দা’ সিনমোর মাধ্যমে বলিউডে পা রাখেন শিব কুমার। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, মাধুরী, নানা পাটেকর অভিনীত এই সিনেমার চিত্রনাট্য রচনা করেন প্রয়াত এই শিল্পী। পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছিলেন তিনি।

উল্লেখ্য, আলিয়া ভাটের বাবার ভূমিকায় শিব কুমারের অভিনয় দর্শকের নজর কেড়েছিল ‘টু স্টেট’ সিনেমায়। রানি মুখার্জির ‘হিচকি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দায় ‘মুক্তি বন্ধন’ সিরিয়ালে তার দাপুটে অভিনয় এখনো মনে রেখেছেন দর্শক। ‘পরিন্দা’ ছাড়াও ‘১৯৪২: এ লাভ স্টোরি’, ‘হাজারো খাইয়েশে এয়সি’-এর মতো সিনেমার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন প্রয়াত এই শিল্পী।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments