বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণশেষ বেলায় ক্রয় প্রেসারে বাজার রক্ষা
spot_img
spot_img

শেষ বেলায় ক্রয় প্রেসারে বাজার রক্ষা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শুরু থেকে সূচকের বড় ধরণের কারেকশনের আভাস থাকলেও শেষ বেলায় ক্রয় প্রেসার তৈরি হয়। যে কারণে সূচকের মাত্র ২ পয়েন্টে পতন দিয়েই লেনদেন শেষ করে পুঁজিবাজার।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৪ সেপ্টেম্বর  ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০৯২.১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৭০.৪২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক  পয়েন্ট ০.৮৮ পয়েন্টে কমে অবস্থান করছে ১৭৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। সারাদিনে ডিএসইতে ৪২ কোটি ৫৩ লাখ ৮৯ হাজার ৩৩৬টি শেয়ার ২ লাখ ২৩ হাজার ৪৩৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৪৮ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮২.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫০৯৪.০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১৭০.৬৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক  পয়েন্ট ১৬.৬৫ পয়েন্টে বেড়ে অবস্থান করে ১৭৫৬.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২২৬টির, কমে ১০৬টির এবং অপরিবর্তিত থাকে ২৫টির। সারাদিনে ডিএসইতে ৫৩ কোটি ১০ লাখ ৫৬ হাজার ৩৫টি শেয়ার ২ লাখ ৫৪ হাজার ৮১৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩২৯ কোটি ৭২ লাখ ৮৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৮০ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৪.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫২৩.৪৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.০৬ শতাংশ বা ৪.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭২৭.৮৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৯ কোটি ২ লাখ ৭৪ হাজার ৬২ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৪৭ কোটি ৯৮ লাখ ৬২ হাজার ৫২১ টাকা। সে হিসেবে সিএসইতে লেনদেন কমেছে ৮ কোটি ৯৫ লাখ ৮৮ হাজার ৪৫৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments