ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শেষের দিকে ৮ কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। যে কারণে কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। তবে বিনিয়োগকারীরা ফের বীমা খাতের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। আজ হল্টেড হওয়া ৮ কোম্পানির মধ্যে ৫টিই ছিল বীমা খাতের। হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো: এশিয়া ইন্স্যুরেন্স, সিএনএ টেক্সটাইল, ঢাকা ইন্স্যুরেন্স, ফ্যামিলিটেক্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরএন স্পিনিং।

ডিএসই সূত্রে জানা গেছে, এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৮২ শতাংশ বা ৩.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩৫.৮০ টাকায় লেনদেন হয়। সিএনএ টেক্সটাইলের শেয়ার দর ৬.৯০ শতাংশ বা ০.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩.১০ টাকায় লেনদেন হয়। ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৮৯ শতাংশ বা ৩.৬০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪০ টাকায় লেনদেন হয়।
ফ্যামিলিটেক্স বিডির শেয়ার দর ৮.১১ শতাংশ বা ০.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪ টাকায় লেনদেন হয়। গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৭২ শতাংশ বা ২.১০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৩.৭০ টাকায় লেনদেন হয়। মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৮৯ শতাংশ বা ৫.৬০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৬২.২০ টাকায় লেনদেন হয়।
প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৯০ শতাংশ বা ৪ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪৪.৪০ টাকায় লেনদেন হয়। এছাড়া আরএন স্পিনিংয়ের শেয়ার দর ৮.৩৩ শতাংশ বা ০.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫.২০ টাকায় লেনদেন হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি


































Recent Comments