ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ৪ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, রবি আজিয়াটা লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং শ্যামপুর সুগার মিলস।
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস: গতকাল কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.১০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৪.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
রবি আজিয়াটা লিমিটেড: গতকাল কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৯.২০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৯.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৩.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৯ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড: গতকাল কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.৫০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২১.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.১ টাকা বা ৯.৭৭ শতাংশ বেড়েছে।
এছাড়া, শ্যামপুর সুগারের অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ





























Recent Comments