ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলছিলেন তামিম ইকবাল। ব্যাট হাতে সময়টা খুব ভালো যাচ্ছিল না। কিন্তু এবার চোটে পড়ে দেশেই ফিরে আসছেন বাংলাদেশের ওপেনার। ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে গতকাল কাটমান্ডু কিংস ইলেভেনের বিপক্ষে ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন তিনি।

আজ সকালেই নেপাল থেকে দেশে ফিরেছেন তামিম। ফিরেই বনানীর এক হাসপাতালে স্ক্যান করান। তাতে সুখবর নেই। আঙুলে চিড় ধরা পড়েছে। সুস্থ হতে লাগবে কমপক্ষে তিন সপ্তাহ। এভারেস্ট প্রিমিয়ার লিগে আর খেলা হচ্ছে না, বলাই বাহুল্য। বিসিবির এক কর্মকর্তা তামিমের দেশে ফেরা ও চোটের বিষয়টি নিশ্চিত করেছেন।এভারেস্ট প্রিমিয়ার লিগে ভালো খেলতে পারেননি তামিম গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেই শেষ খেলেছেন। চোটের কারণে ছিলেন না টি-টোয়েন্টি সিরিজে। খেলেননি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলেননি। টানা খেলার বাইরে থাকাকে কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও নিজেকে সরিয়ে নেন ওয়ানডে দলপতি।চোট থেকে সেরে ওঠার পর তিনি এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে নেপালে যান। গত ২৫ সেপ্টেম্বর শুরু হয়েছে এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। সেখানে ৫ ম্যাচ করেছেন ৭৫ রান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ অমি.





























Recent Comments