ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশনে আজ টসে জিতেছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে বড় এক ধাক্কা খেয়েছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আজ একাদশে নেই। দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। টসের সময় শান্ত জানিয়েছেন, মিরাজ সুস্থ আছেন। চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। সে কারণে তাকে নিয়ে ঝুঁকি নেয়নি বাংলাদেশ, তাকে পাঠিয়েছে বিশ্রামে।
এদিকে আজকের একাদশে দুটি পরিবর্তন এসেছে। মিরাজের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আরেক ‘মেহেদী’, শেখ মেহেদী হাসান।
শেখ মেহেদীকে গতকাল বিকেলে দলে নেওয়া হয়েছিল। পরদিনই একাদশে সুযোগ পেলেন তিনি। এদিকে পেস বিভাগে আছে এক পরিবর্তন। নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে শরীফুল ইসলামকে।
লেগ স্পিনার রিশাদ হোসেন এবারও একাদশে জায়গা পাননি। পুরো সিরিজটাই বেঞ্চে বসে কাটিয়ে দিলেন তিনি।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments