ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতায় করণীয় নিয়ে অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ চৌধুরী ও অর্থমন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহর সঙ্গে বৈঠক করেছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ।

আজ রোববার (২৮ নভেম্বর) অর্থমন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, শেয়ারবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা বাজার রাখার লক্ষ্যে করণীয় নিয়ে আজকের আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শেয়ারবাজারের সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় শেয়ারবাজারকে এগিয়ে নিতে বিএসইসির পক্ষ থেকে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
অন্যদিকে, শেয়ারবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা বাজার রাখার জন্য অর্থমন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন সচিবেরা।
এ সময় শেয়ারবাজারের যোগ্য নেতৃত্ব দেওয়ার কারণে অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে শিবলী কমিশনের প্রশংসা করা হয়।
অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার (৩০ নভেম্বর) শেয়ারবাজারের বিভিন্ন সমস্যা নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অর্থ সচিব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে অবহিত করতেই এ বৈঠকের আয়োজন করা হয়।
শেয়ারবাজারের সংবেদনশীল বিষয়গুলো যেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ইতিবাচক দৃষ্টিভংগি নিয়ে দেখেন, সে বিষয়ে বিএসইসির পক্ষ থেকে অর্থ সচিব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের সহযোগিতা চাওয়া হয়। উভয় সচিব বিসইসিকে সর্বাঙ্গিন সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে সূত্র দাবি করে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.




























Recent Comments