শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদশেয়ারবাজারে ২৭ ব্যাংকের এসেছে ১৪’শ কোটি টাকা: পাইপলাইনে আরো ২২’শ কোটি
spot_img
spot_img

শেয়ারবাজারে ২৭ ব্যাংকের এসেছে ১৪’শ কোটি টাকা: পাইপলাইনে আরো ২২’শ কোটি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে পুঁজিবাজারের জন্য গঠিত বিশেষ ফান্ডের আওতায় ২৭ ব্যাংক ১ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। গত ১৯ মে পর্যন্ত ৪১টি তফসিলি ব্যাংকের ৩ হাজার ৬০০ কোটি টাকার মধ্যে ২৭ ব্যাংক ১ হাজার ৪০০ কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করেছে যা শতকার হিসেবে ৩৯%। এক্ষেত্রে আরো ২ হাজার ২০০ কোটি টাকা বাকি রয়েছে যা ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগ করবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বেশিরভাগ ব্যাংক ৬০ কোটি টাকা থেকে ৭০ কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করেছে। তবে এর মধ্যে ৫ ব্যাংক ৯২ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করেছে। ব্যাংকগুলো হলো: সোনালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এনসিসি ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং রূপালী ব্যাংক লিমিটেড।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, পুঁজিবাজারের জন্য গঠিত বিশেষ ফান্ডের আওতায় ব্যাংকগুলো প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগ করবে। ইতিমধ্যে কোন ব্যাংক কত টাকা বিনিয়োগ করেছে তার তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে ১৯ মে পর্যন্ত ২৭ ব্যাংক ১ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে তথ্য এসেছে। বাকি টাকাও পুঁজিবাজারে পর্যায়ক্রমে বিনিয়োগ করা হবে। তবে এগুলো নির্ভর করে প্রতিটি ব্যাংকের পোর্টফোলিও ম্যানেজমেন্টের ওপর। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোন চাপ দেওয়া যায় না বলে জানান তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments