ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর। এ দর বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি দুটির কতৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানি দুইটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ২৪ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩১ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ১৯ টাকা ৯০ পয়সা। ২৭ সেপ্টেম্বর তা ৩০ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়।
অন্যদিকে নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ৩১ আগস্ট ৪০ টাকা ২০ পয়সা ছিল। ২৭ সেপ্টেম্বর তা ৬৮ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।
আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments