বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওএনার্জিপ্যাকের কাট-অফ প্রাইস নির্ধারণ
spot_img
spot_img

এনার্জিপ্যাকের কাট-অফ প্রাইস নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের কাট-অফ প্রাইস ৩৫ টাকা নির্ধারিত হয়েছে। এর ১০ শতাংশ কমে অর্থাৎ শেয়ার প্রতি ৩.৫০ টাকা কমে আইপিও আবেদন করতে পারবে সাধারণ বিনিয়োগকারীরা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা যায়, কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারনের জন্য গত ২১ সেপ্টেম্বর বিকাল ৫টায় নিলাম শুরু হয়। যা শেষ হয় ২৪ সেপ্টেম্বর বিকাল ৫টায়।

কোম্পানিটির নিলামে সর্বনিম্ন ১৬ টাকা থেকে সর্বোচ্চ ৮৫ টাকায় দর প্রস্তাব করেছেন অংশ গ্রহণকারীরা। সবচেয়ে বেশি ৪৩ জন ২৫ টাকা করে দর প্রস্তাব করেছেন। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ জন ৪০ টাকায় দর প্রস্তাব করেছেন।

এতে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত ৭৫ কোটি টাকার বিপরীতে ২৩৯ বিডার মোট ২০৫ কোটি ৪৪ লাখ টাকার দর প্রস্তাব করেছেন।

এনার্জিপ্যাকের ১৫০ কোটি টাকার মধ্যে ৮৭ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার ২০০ টাকার শেয়ার ইস্যু করা হবে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে। এজন্য তাদের মধ্যে মোট ইস্যু করা হবে ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৭৬৬টি শেয়ার। আর আইপিওতে সাধারন বিনিয়োগকারীদের জন্যও একই পরিমাণ শেয়ার ইস্যু করা হবে।

এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩৪তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি এলপিজি প্রকল্পের ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৪৫.১৫ টাকা এং শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতিত) দাঁড়িয়েছে ৩০.২০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.১৩ টাকা। আরো উল্লেখ্য, বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.২১ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments