বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক বাড়লেও কমেছে লেনদেন
spot_img
spot_img

সূচক বাড়লেও কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন শেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন। তবে টাকার অংকে লেনদেন কমলেও অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২৮ সেপ্টেম্বর  ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৪ শতাংশ বা ৩২.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৫০০৩.৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৩১.০৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২১.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭১২.৬১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির। সারাদিনে ডিএসইতে ৩৫ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ৬২২টি শেয়ার ১ লাখ ৭৮ হাজার ৮১৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৭৯ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে  ৭ পয়েন্ট কমে অবস্থান করে ৪৯৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করে ১১২১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক  পয়েন্ট ১০ কমে অবস্থান করে ১৬৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১০৬টির, কমে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৩৪ কোটি ৪২ লাখ ২৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৫৪ কোটি ৯২ লাখ ৬৯ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৯ শতাংশ বা ১১২.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৯৯.১৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৮৮ শতাংশ বা ৭৫.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫৮২.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২০ কোটি ১০ লাখ ১৩ হাজার ৩০৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments