
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ইজেনারেশন লিমিটেডের প্লেসমেন্টশেয়ারধারী ইজেনারেশন সলিউশনস লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। কোম্পানিটি (ইজেনারেশন সলিউশনস লিমিটেড) ইজেনারেশনের চার লাখ ৬৭ হাজার ৫৯৪টি শেয়ার বিক্রি করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ইজেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান ইজেনারেশন সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত। অন্যদিকে তার স্ত্রী ও ইজেনারশন লিমিটেডের পরিচালক ইজেনারেশন সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যেকোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments