বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদশেয়ার শূন্য সাড়ে ২৪ হাজার বিও অ্যাকাউন্ট
spot_img
spot_img

শেয়ার শূন্য সাড়ে ২৪ হাজার বিও অ্যাকাউন্ট

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলতি বছরের কয়েক মাস ধরে দেশের পুঁজিবাজার পরিস্থিতি অস্বাভাবিক রয়েছে। সবশেষ গত আড়াই মাসে শেয়ারবাজার থেকে ৪০০ পয়েন্ট সূচক হারিয়েছে। আর শেয়ারবাজারের প্রতি অনাস্থা জানিয়ে এই সময়ে সাড়ে ২৪ হাজারের বেশি বিনিয়োগকারী তাদের সব শেয়ার বিক্রি করে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব শূন্য করেছেন। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, মার্চ মাসের শেষ দিন পুঁজিবাজারে চার লাখ ৪০ হাজার ২২৮টি বিও হিসাব শেয়ার শূন্য ছিল। আর ২০ জুন লেনদেন শেষে শেয়ার শূন্য বিও হিসাব দাঁড়িয়েছে চার লাখ ৬৪ হাজার ৭৬৭টিতে। অর্থাৎ এই আড়াই মাসে ২৪ হাজার ৫৩৯টি বিও হিসাবধারী বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে তাদের হিসাব শূন্য করেছে।

এদিকে মার্চ মাসের শেষ কার্যদিবস শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ২০ লাখ ৭২ হাজার ২৭৮টিতে। আর ২০ জুন লেনদেন শেষে এই সংখ্যা দাঁড়ায় ২০ লাখ ৭৪ হাজার ৬০১টিতে। তবে এই আড়াই মাসে বিও হিসাব দুই হাজার ৩২৩টি বেড়েছে।

এছাড়া শেয়ারবাজারের মোট ২০ লাখ ৭৪ হাজার ৬০১টি বিও হিসাবের মধ্যে ২০ জুন লেনদেন শেষে শেয়ার রয়েছে এমন বিও হিসাব দাঁড়ায় ১৪ লাখ ৯৪ হাজার ৯০৯টিতে। আর মার্চ মাসের শেষ কার্যদিবস শেয়ার রয়েছে এমন বিও হিসাব ছিল ১৫ লাখ ১১ হাজার ২৮৯টিতে। অর্থাৎ এই আড়াই মাসের ব্যবধানে শেয়ার রয়েছে এমন বিও হিসাব ১৬ হাজার ৩৮০টি কমেছে।

অপরদিকে জুন মাসের ২০ তারিখ পর্যন্ত বিও হিসাব খোলার পর তাতে শেয়ার ক্রয় করেনি এমন হিসাব দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৯২৫টিতে। আর মার্চ মাসের শেষ কার্যদিবস অব্যবহৃত বিও হিসাব ছিল ১ লাখ ২০ হাজার ৭৬১টি। অর্থাৎ আড়াই মাসে অব্যবহৃত বিও হিসাব কমেছে ৫ হাজার ৮৩৬টি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments