ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে:- মেঘনা ইন্সুরেন্স ও ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
মেঘনা ইন্সুরেন্স: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৫ টাকা ৬০ পয়সায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৩০ টাকা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।
ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ : কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১০৬ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯.৭০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments