সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশ্রীলেখা-স্বস্তিকা প্রেম ও দেহব্যবসা বিষয়ে তর্কে জড়ালেন
spot_img
spot_img

শ্রীলেখা-স্বস্তিকা প্রেম ও দেহব্যবসা বিষয়ে তর্কে জড়ালেন

ডেইলী শেয়ারবাজার ডেস্ক:

কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও স্বস্তিকা মুখার্জি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউডের অসামাজিকতা নিয়ে তর্কে জড়িয়ে পড়েছেন। এ সময় তাদের প্রেম ও দেহব্যবসা সহ নানা বিষয়ে তর্ক করতে দেখা যায়।

টলিউডেও তারকারা প্রেমপ্রীতি ও স্বজনপ্রীতি করেন এবং নিজেদের পছন্দমতো ইন্ডাস্ট্রি চালান, শ্রীলেখা মিত্র এমন মন্তব্য করলে স্বস্তিকা মুখার্জি সেই কথার প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছিল।

সম্প্রতি একটি একটি সংবাদমাধ্যমে ‘সুইসাইড আজকাল একটি ফ্যাশন হয়ে গিয়েছে’ স্বস্তিকার নামে এমন সংবাদ প্রকাশ করলে সংবাদটি নিজের ফেসবুকে শেয়ার করে শ্রীলেখা মিত্র “বাহ!” শব্দটি উল্লেখ করলে এই তর্কের সূচনা হয়।

সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে স্বস্তিকার নামে যে খবর প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছেন স্বস্তিকা নিজে। প্রমাণস্বরূপ ফেসবুকে তিনি রোববার (২৮ জুন) একটি পোস্টও করেছেন, ‘‘সত্যি খবরের থেকে আজকাল বোধহয় সবাই গুজবেই বেশি কান দেন! সুশান্তের মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে শোকাহত। সেখানে আমার নামেই কিনা এমন খবর ছড়িয়ে দেয়া হয়েছে?’’

এর উত্তরে শ্রীলেখা লিখেছেন, ‘‘অনেক কিছুরই তো আজকাল ভুল ব্যাখ্যা চলছে। তার মন্তব্যের যেমন ভুল ব্যাখ্যা করেছেন স্বস্তিকা। অভিনেত্রীর কথায়, ইন্ডাস্ট্রির প্রেমের প্রসঙ্গ তুলেছিলেন তিনি, কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায় সেই প্রসঙ্গে বলতে গিয়ে ‘স্লাট’ শব্দ ব্যবহার করেছেন। তাহলে প্রেম আর দেহব্যবসা কি এক? প্রশ্ন তুলেছেন শ্রীলেখা মিত্র।’

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments