শুক্রবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসংস্কৃতি ও বিনোদন সাংবাদিকতা নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা
spot_img
spot_img

সংস্কৃতি ও বিনোদন সাংবাদিকতা নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মিলনায়তনে হয়ে গেল সংস্কৃতি ও বিনোদন সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা ও সনদ প্রদান অনুষ্ঠান। এই প্রথম প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় বিনোদন শাখার সাংবাদিকদের নিয়ে এমন কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

২৩ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সহযোগিতায় দুই দিনের এই কর্মশালায় মোট ৮টি সেশনে প্রশিক্ষক হিসেবে অংশ নেন চলচ্চিত্র বিষয়ক গবেষক ও বিশিষ্ট আলোকচিত্রী মীর শামছুল আলম বাবু, পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ, সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, প্রযোজক ও পরিচালক আরিফুর রহমান, চলচ্চিত্র গবেষক ও শিক্ষক মনিরা শরমিন পৃতু, সাংবাদিক ও লেখক সৈয়দা ফারজানা জামান রুম্পা।

চলচ্চিত্র ও গণমাধ্যমে এর উপস্থিতি এবং ইতিহাস, চলচ্চিত্রে রাজনৈতিক প্রভাব, শিষ্টাচার ও নৈতিকতা, চলচ্চিত্র সমালোচনা, প্রযোজনা ও বিশ্ব চলচ্চিত্র পরিস্থিতি, ফ্যাক্ট চেকিংসহ বিভিন্ন বিষয়ে এই কর্মশালায় সেশন পরিচালনা করা হয়।

২৩ তারিখ এই প্রশিক্ষণের উদ্বোধন করেন পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ। সমাপনী দিনে পিআইবি’র মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের পক্ষে আয়োজনকারী সৈয়দা ফারজানা জামান রুম্পা জানান, এ ধরনের কর্মশালা সাংবাদিকতার বিভিন্ন শাখার মত বিনোদন শাখার সকলের জন্যেই অপরিহার্য। ২৩ ও ২৪ সেপ্টেম্বরের যাত্রা শুরু করার মাধ্যমে এর ধারবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাওয়া হবে। বিনোদন ও সংস্কৃতির শাখার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির প্রয়াসে এ ধরনের কর্মশালা আয়োজনে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা কাম্য।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments