শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসপ্তম শিরোপার লক্ষ্যে মাঠে নামছে আর্জেন্টিনা
spot_img
spot_img

সপ্তম শিরোপার লক্ষ্যে মাঠে নামছে আর্জেন্টিনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শনিবার দিবাগত রাতে শুরু হচ্ছে ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ। যেখানে খোঁজা হবে ফুটবলের আগামী তারকাদের। টুর্নামেন্টের আয়োজক দেশ আর্জেন্টিনা। অথচ এই টুর্নামেন্টে খেলারই কথা ছিল না তাদের। কারণ মেসিদের দেশ কোয়ালিফায়ার পর্বই পার হতে পারেনি। কিন্তু ইন্দোনেশিয়া থেকে টুর্নামেন্টটি সরে যাওয়ায় স্বাগতিক হিসেবে সে সুযোগ পায় আলবেলিস্তেরা।

১৯৭৭ সালে চালু হওয়া অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের এবার ২৩তম আসর। চলবে ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত। আগের ২২ প্রতিযোগিতায় সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার।

স্বাগতিক আর্জেন্টিনা আছে ‘এ’ গ্রুপে। উজবেকিস্তান ছাড়া আলবেলিস্তেদের বাকি দুই প্রতিপক্ষ গুয়াতেমালা ও নিউজিল্যান্ড। উদ্বোধনী দিনেই সপ্তম শিরোপার লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলবেলিস্তেরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে উজবেকিস্তানকে। খেলাটি অনুষ্ঠিত হবে ঘরের মাঠ স্তাদিও ইউনিকো মাদ্রিদে কুইদাদেসে। বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়।

শক্তির বিচারে আর্জেন্টিনার চেয়ে অনেক পিছিয়ে উজবেকিস্তান। ফিফা র‍্যাঙ্কিংয়ে উজবেকিস্তান মূল দলের অবস্থান ৭৪তম, যেখানে আর্জেন্টিনার মূল দল রয়েছে শীর্ষে। স্বাগতিকদের হারাতে উজবেকিস্তান যুবাদের এদিন দিতে হবে কঠিন পরীক্ষা। খুব বড় কোনো অঘটন না ঘটলে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ার সম্ভাবনাই বেশি আর্জেন্টিনার।

আর্জেন্টিনা তাদের পরের ম্যাচ খেলবে ২৪ মে গুয়েতেমালার বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে ২৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে। সবকটি ম্যাচই হবে বাংলাদেশ সময় ভোর রাত ৩টায়।

অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের দ্বিতীয় সফল দল আর্জেন্টিনারই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল। সেলেকাওরা চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার। ব্রাজিলের যুবারা নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে নামবে ২১ মে। প্রথম ম্যাচের পর ২৪ মে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল লড়বে ডোমিনিকান রিপাবলিকের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২৭ মে মাঠে নামবে ব্রাজিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments