ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পুঁজিবাজার বন্ধ থাকায় চার কার্যদিবস পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন কার্যদিবস সূচকের উত্থান ও এক কার্যদিবস সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ করেছে। এ সময়ে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৭০৯ কোটি টাকা। তবে আলোচ্য সময়ে বাজার মূলধন ও সূচক বাড়লেও ডিএসই-তে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যবেক্ষণে এ তথ্য জানা গেছে।
সাপ্তাহিক বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসই‘র প্রধান মূল্যসূচক বা ডিএসই’র ব্রড ইনডেক্স বেড়েছে ১১৬.১৪ পয়েন্ট বা ২.২৭ শতাংশ। আর ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ২৭.৩১ পয়েন্ট বা ২.৪০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫৬.৪ পয়েন্ট বা ৩ শতাংশ। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭২টি কোম্পানির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের দার।
ডিএসই‘র বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ২০৫ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৫২ হাজার ৪৯৬ কোটি টাকা।
এই হিসেবে, সপ্তাহের ব্যবধানে ডিএসই‘র বাজার মূলধন বেড়েছে ১.০৩ শতাংশ বা ৬ হাজার ৭০৯ কোটি টাকা।
সপ্তাহজুড়ে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৭৩ কোটি ০৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩২২ কোটি ১৮ লাখ টাকা। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৯২ কোটি ২৯ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৬১০ কোটি ৯২ লাখ টাকা। হিসেব মতে সপ্তাহ শেষে লেনদেন কমেছে ১১৮ কোটি ৬৩ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





























Recent Comments