বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসপ্তাহজুড়ে দর পতনের শীর্ষে যারা
spot_img
spot_img

সপ্তাহজুড়ে দর পতনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার  বা শেয়ার দর পতনের শীর্ষ স্থানে ওঠে এসেছে  ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৯.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদনে শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৭.৪০ টাকায়। অর্থাৎ ফান্ডটির ইউনিটের দর ২.৩০ টাকা বা ২৩.৭১ শতাংশ কমেছে। এর মাধ্যমে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইন্স্যুরেন্সের ১২.৫৩ শতাংশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ১২.৪০ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৮.৯৪ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮.৬৭ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৮.১৬ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৮.১২ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৮.০৮ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.৯৮ শতাংশ কমেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments