বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে যারা
spot_img
spot_img

সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৫৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর সাপ্তাহিক মোট লেনদেনের ৮.২০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির ৩১৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর সাপ্তাহিক মোট লেনদেনের ৭.২৩ শতাংশ।

তালিকায় তৃতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম সিমেন্ট লিমিটেড ২৯৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর সাপ্তাহিক মোট লেনদেনের ৬.৭৭ শতাংশ।

লেনদেনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে হয়েছে সামিট পাওয়ারের ২৮৪ কোটি ৯৬ লাখ টাকার, ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকোর ২৬৩ কোটি ৪ লাখ টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২১৪ কোটি ৬৭ লাখ টাকার, বেক্সিমকো ফার্মার ১৪২ কোটি ৭৩ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ১০৯ কোটি ৪৬ লাখ টাকার, লুব-রেফের ৯৩ কোটি ১৮ লাখ টাকার এবং ওরিয়ন ফার্মার ৮৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments