ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫২.৬২ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারটি সর্বশেষ লেনদেন করে ৫৫ টাকা ৪০ পয়সায়। এবং ২ হাজার ৩৯৫ বারে ৫২ লাখ ৫ হাজার ৭১২টি শেয়ার ২৮ কোটি ৪৪ লাখ ৩১ হাজার টাকা লেনদেন করে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সিপার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪৬.৪৩ শতাংশ। এবং তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। সমাপ্ত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩১.২৪ শতাংশ।
গেইনারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, ওরিয়ন ফার্মা, বিএসসি, ইনডেক্স আগ্রো, ওরিয়ন ইনফিউশন, বিডি থাই ফুড এবং এডিএন টেলিকম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments