সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসমাপ্ত সপ্তাহে পিই রেশিও কমেছে
spot_img
spot_img

সমাপ্ত সপ্তাহে পিই রেশিও কমেছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৭ থেকে ১১ জুলাই, ২০২৪ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের তুলনায় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহের শুরুতে ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ছিল ১০.৪৬ পয়েন্টে। যা সপ্তাহ শেষে অবস্থান করছে ১০.৩৮ পয়েন্টে। এই হিসেবে ডিএসই‘তে পিই রেশিও কমেছে ০.৭৬ শতাংশ বা ০.০৮ পয়েন্ট।

সপ্তাহটিতে খাতগুলোর মধ্যে সিরামিকস খাতে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) সর্বোচ্চ পয়েন্টে অবস্থান করছে। এই খাতে পিই রেশিও ৭৯.৯২ পয়েন্ট।

এছাড়া আলোচ্য সাপ্তাহে অন্যান্য খাতগুলোর মধ্যে ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বিবিধ খাতে ৩১.৫৬ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২৮.৩৯ পয়েন্ট, কাগজ খাতে ২৩.২৭ পয়েন্ট, আইটি খাতে ২০.১৭ পয়েন্ট, ট্যানারি খাতে ২০ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১৮.৩৮ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ১৫.৯৬ পয়েন্ট, আর্থিক খাতে ১৫.৬৩ পয়েন্ট, বিমা খাতে ১৫.৩ পয়েন্ট, পাট খাতে ১৪.৫৩ পয়েন্ট, বস্ত্র খাতে ১৪.৪৭ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৪.৪৭ পয়েন্ট, খাদ্য খাতে ১৪.১৭ পয়েন্ট, ওষুধ খাতে ১৩.৬৮ পয়েন্ট, সিমেন্ট খাতে ১০.৩২ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৮.৭৪ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ৭.৮৯ পয়েন্ট এবং ব্যাংক খাতে ৬.২১ পয়েন্টে অবস্থান করছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments