ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে বুধবার। সিরিজ শুরুর আগের দিন দুই দলের অধিনায়ক ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা সারলেন সমুদ্রপাড়ে। হক’স বের সৈকতে ট্রফি উন্মোচনের পর সংবাদ সম্মেলনও হল সেখানে। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, ভালো ক্রিকেট উপহার দিতে প্রস্তুত তার দল।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হারে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। টি-টোয়েন্টিতে ভালো করতে মুখিয়ে থাকার কথা জানিয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় খুব ভালো একটা সুযোগ। সবাই মুখিয়ে আছে এই সিরিজটা খেলার জন্য। দল হিসেবে খুব ভালো প্রস্তুতি হয়েছে। টি-টোয়েন্টির কিছু খেলোয়াড় আগেই চলে এসেছে ও ঠিকমতো প্রস্তুতি নিয়েছে। তাই আশা করছি যে সবাই কালকে একসাথে হয়ে খুব ভালো একটা ম্যাচ খেলবে।’
শান্ত আরও বলেন, ‘সবাই এক সাথে দলগতভাবে খেলা, যেটা খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কোনো কিছু আশা করি না। আমরা যেমন তেমনটাই করার চেষ্টা করব। আমার মনে হয় সবাই সেটিই করার জন্য প্রস্তুত।
শান্তর ভাষ্য, ‘আমার মনে হয় খুব ভালো একটা সুযোগ, সবাই অনেক রোমাঞ্চিত এই সিরিজটা খেলার জন্য। দল হিসেবে খুব ভালো প্রস্তুতি হয়েছে। টি-টোয়েন্টির কিছু খেলোয়াড় আগে এসেছে, এসে প্রস্তুতি নিয়েছে। আশা করছি যে সবাই কালকে একসঙ্গে হয়ে খুব ভালো একটা ম্যাচই খেলবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments