বুধবার, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসময়ের সাথে ‘না’ বলার ক্ষমতা আমার রয়েছে: রেখা
spot_img
spot_img

সময়ের সাথে ‘না’ বলার ক্ষমতা আমার রয়েছে: রেখা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা সবসময়ই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনাকে এড়িয়ে চলেন। সম্প্রতি এক ম্যাগাজিনে ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে অনেক অজানা কথা ভাগ করে নিলেন বলিউডের ‘উমরাও জান’।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই ম্যাগাজিন সাক্ষাৎকারে রেখা জানান, ‘আজকের দিনে তরুণ প্রজন্মের মধ্যে অসাধারণ দক্ষতা রয়েছে, ওরা খুব প্রতিভাবান। আমি ওদের পথচলার শুরুটা দেখে খুব খুশি হই।

আমার আনন্দ লাগে এই উত্থানটা দেখতে। আমার সঙ্গে ওরা একাত্ম হতে পারে দেখে ভালো লাগে, যেখানে আমার প্রজন্মের কত অভিনেত্রীকে নতুনরা আজ ভুলে গিয়েছে। ওরা কিন্তু আমার কাজকে মান্যতা দেয়, যা অল্প-স্বল্প কাজ এখন আমি করি, সেটাও এই শিল্পের প্রতি ভালোবাসা থেকেই।’ কেন অভিনয় থেকে দূরে রয়েছেন এমন প্রশ্নে তার জবাব- ‘সময়ের সঙ্গে সঙ্গে এখন ‘না’ বলার ক্ষমতা আমার রয়েছে।

এদিকে একই সাক্ষাৎকারে রেখাকে নিয়ে বর্তমান বলি তারকাদের মতামতও উঠে এসেছে। সেখানে শাহরুখ খান জানান ‘রেখার ক্যারিশ্মা তুলনাহীন’, দীপিকা জানান, ‘রেখার ব্যক্তিত্ব একদম চুম্বকের মতো। ওনার একটা চাউনিতেই সমস্ত দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে যায়, ওনার পারফর্ম্যান্স নিঃসন্দেহে আমাদের জন্য মাস্টারক্লাস’।

ম্যাগাজিনটির কভারশ্যুটে কাঞ্জিভরাম শাড়িতেই লেন্সবন্দি হয়েছেন রেখা। সঙ্গে হিরের গয়না, সিঁথি রাঙানো সিঁদুরে, মুখে বয়সের ছাপ নেই একবিন্দুও।

সত্তর ও আশির দশকে হিন্দি সিনেমায় একচেটিয়া রাজত্ব করেছেন রেখা। ‘উমরাও জান’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার ঝুলিতে যায় তার। এছাড়াও ‘খুবসুরত’, ‘ঘর’, ‘জুদাই’, ‘খুন ভরি মাংগ’, ‘সিলসিলা’-র মতো অজস্র হিট ছবিতে অভিনয় করেছেন রেখা।

বড়পর্দা থেকে দীর্ঘদিন গায়েব রয়েছেন রেখা। ২০১৫ সালে আর বাল্কি-র ‘শামিতাভ’ সিনেমায় শেষ অভিনয় করেছিলেন তিনি। পরে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা: ফির সে’ সিনেমাতে একটি গানে দেখা মেলে রেখার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments