শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরসরিষার তেলে বিফ তেহারি
spot_img
spot_img

সরিষার তেলে বিফ তেহারি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৃষ্টির দিনে গরম গরম তেহারি পাতে দেয়া হলে কার না ভালো লাগবে। আর এ তেহারি যদি হয় সরিষার তেলের তৈরি তাহলে তো কথাই নেই। সরিষার তেলের ঝাঁজসহ তেহারি যে একবার মুখে তোলে তার সে স্বাদ ভুলে যাওয়ার কথা না কখনোই। পুরান ঢাকার এ তেহারির কদর তাই ঘরে ঘরেই। কেমন হয় যদি জিভে জল আনা এ তেহারিই তৈরি করা যায় বাড়িতে? রন্ধনশিল্পী রোকসানা আক্তার সুমি জানিয়েছেন সে রেসিপিই।

তেহারি মসলার উপকরণ

বড় দুই টুকরা দারুচিনি
৮-১০টি এলাচ
অর্ধেক জায়ফল
৩টি জয়ত্রী
১৫টি কালো গোল মরিচ
লবঙ্গ ৫টি।
সব মসলা গ্রাইন্ডারে গুঁড়া করে নিতে হবে।

উপকরণ
বিফ, মাটন যেকোনো মাংস এক কেজি (চর্বিসহ ছোট টুকরা করে নিতে হবে।)
পোলাওয়ের চাল ৩ কাপ (আধা ঘণ্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে)
এক কাপ সরিষার তেল
এক কাপ পেঁয়াজ কুচি
আদাবাটা ২ টেবিল চামচ
রসুনবাটা ১ টেবিল চামচ
দুই টেবিল চামচ ফেটানো টক দই
কাঁচামরিচ ৭-৮টি
দুই টেবিল চামচ গুঁড়া দুধ
গোটা কাঁচামরিচ ১০টি
কেওড়া জল ২ টেবিল চামচ।
স্বাদমতো নুন।
রন্ধন প্রণালি

প্যানে এক কাপ সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। এরপর আদা, রসুনবাটা দিয়ে ভুনে ফালি করা কাঁচামরিচ দিয়ে রেডি করে রাখা তেহারি মসলা সবটুকু দিয়ে একটু ভুনে মাংস দিয়ে নেড়ে দিয়ে ফেটানো টক দই ও স্বাদমতো নুন দিয়ে ঢেকে মাংস রান্না করতে হবে। এ সময় মাংসে পানি ছেড়ে দেবে ওই পানিতেই অল্প আঁচে মাংস ৪৫-৫০ মিনিট রান্না করতে হবে। তেল ছেড়ে দিলে মাংস ওপর থেকে উঠিয়ে নিয়ে ওই মসলা তেলেই পোলাওয়ের চাল দিয়ে ২-৩ মিনিট ভেজে ৬ কাপ গরম পানি, গুঁড়া দুধ ও স্বাদমতো নুন দিয়ে ঢেকে দিতে হবে।

বলক এলে ১০টি কাঁচামরিচ ও ২ টেবিল চামচ কেওড়া জল দিতে হবে। পানি কমে এলে মাংস দিয়ে ভালো করে চালের সঙ্গে মিশিয়ে দিয়ে দমে রাখতে হবে চালটা ভালোমতো সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপর সেদ্ধ ডিম, বোরহানি, কাবাব দিয়ে গরম গরম পরিবেশন করুন সরিষার তেলে পুরান ঢাকার তেহারি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments