সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওসাউথবাংলার আইপিও: সাধারণ বিনিয়োগকারীদের তালিকা প্রকাশ
spot_img
spot_img

সাউথবাংলার আইপিও: সাধারণ বিনিয়োগকারীদের তালিকা প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের শেষ হওয়া সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের শেয়ার বরাদ্দের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান কার্যালয় নিকুঞ্জে শেয়ার বরাদ্দ অনুষ্ঠিত হয়।

আইপিও নীতিমালায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের আইপিওতে  সাধারণ বিনিয়োগকারী প্রতি ১০ হাজার টাকায় ৬১ শেয়ার পেয়েছেন। প্রবাসী বিনিয়োগকারী প্রতি ১০ হাজার টাকায় ১০৮ শেয়ার পেয়েছেন। ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা প্রতি ১০ হাজার টাকার বিপরীতে ৭৬টি করে শেয়ার বরাদ্দ পেয়েছেন।

সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংকের আইপিও বরাদ্দের ফলাফল:

আইপিওতে ব্যাংকটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে। আর এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি। এর বিপরীতে এক হাজার ৩৯১ কোটি ৪৪ লাখ ৮৬ হাজার টাকার আবেদন জমা পড়েছে। সে হিসেবে চাহিদার ১৩ দশমিক ৯১ গুণ আবেদন জমা পড়ে। পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

উল্লেখ্য, সাউথ বাংলা ব্যাংকের আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের আবেদন জমা পড়েছে ৬৬১ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকার; ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আবেদন জমা পড়েছে ১৩১ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকার; প্রবাসী বিনিয়োগকারীদের আবেদন জমা পড়েছে ৯১ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকার এবং প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আবেদন পড়েছে ৫০৭ কোটি ৩৮ লাখ ৬৬ হাজার টাকার।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments