ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সদ্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের বরাদ্দ প্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আজ সোমবার (৯ আগস্ট) সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে শেয়ার জমা হয়েছে। আগামী বুধবার (১১ আগস্ট) উভয় স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির শেয়ার লেনদেন হবে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এসবিএসি ব্যাংক (SBAC Bank) কোড নম্বরে লেনদেন শুরু হবে। ক্যাটাগরি হবে ‘এন’।
উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে সরকার মঙ্গলবার পর্যন্ত কঠোর বিধিনিষেধ চালু রেখেছে। ১১ আগস্ট থেকে শিথিল হচ্ছে বিধিনিষেধ। ফলে বুধবার ব্যাংকের লেনদেন বন্ধ রাখা হচ্ছে না বলে জানিয়েছেন একাধিক বাংককার।
গত ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটির আইপিওতে আবদেন গ্রহণ করা হয়। নিয়ম অনুসারে, কোম্পানির আইপিওতে সাধারণ বিনিয়োগকারী প্রতি ১০ হাজার টাকায় ৬৬টি শেয়ার পেয়েছেন। প্রবাসী বিনিয়োগকারী প্রতি ১০ হাজার টাকায় ১০৮ শেয়ার পেয়েছেন এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা প্রতি ১০ হাজার টাকার বিপরীতে ৭৬টি করে শেয়ার বরাদ্দ পেয়েছেন।
১০ কোটি সাধারণ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করেছে সাউথ বাংলা ব্যাংক। আইপিওর অর্থ দিয়ে ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৩ দশমিক ১৮ টাকা। আর ওই বছরের ৯ মাসে ইপিএস হয়েছে ৯৪ পয়সা। যা বিগত ৫ বছরের ভারিত গড় হারে হয়েছে ১ দশমিক ২৪ টাকা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির পূর্বে ব্যাংকটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন ও বিতরণ করতে পারবে না। গত ৯ মে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৭৩তম সভায় কোম্পানিটিকে বাজার থেকে অর্থ উত্তোলনের জন্য আইপিও অনুমোদন দেওয়া হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments