মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসাকিবের জব্দ ব্যাংক হিসাব সচল করতে চিঠি
spot_img
spot_img

সাকিবের জব্দ ব্যাংক হিসাব সচল করতে চিঠি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান সাকিব ৭৫ রেস্টুরেন্টের জব্দ করা ব্যাংক হিসাব সচল করতে চিঠি দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুর-১ নম্বরের রবিউল প্লাজায় সাকিব ৭৫ রেস্টুরেন্টের সব ব্যাংক হিসাব সচল করতে আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের মিরপুর বিভাগীয় কর্মকর্তার কার্যালয়।

গত রোববার (১ জানুয়ারি) সোনালী ব্যাংকের বনানী শাখায় ভ্যাটের দুটি ট্রেজারি চালানের মাধ্যমে বকেয়া তিন লাখ ৯২ হাজার ৮৮৮ টাকা এবং এর ওপর ২ শতাংশ হারে সুদের টাকা পরিশোধ করেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। ফলে ব্যাংক হিসাবগুলো ফিরে পেতে যাচ্ছে তারা।

জাতীয় দলের আরেক ক্রিকেটার ইমরুল কায়েসেরও এই রেস্তোরাঁয় বিনিয়োগ রয়েছে। রেস্তোরাঁটির আরেকটি শাখা রয়েছে রাজধানীর ধানমন্ডিতে।

এর আগে বকেয়া টাকা ও প্রযোজ্য সুদ পরিশোধ না করায় গত ৫ ডিসেম্বর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের মিরপুর বিভাগীয় কর্মকর্তা বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়ে সাকিব ৭৫ রেস্টেুরেন্টের সব ব্যাংক হিসাব জব্দের আহ্বান জানায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এম

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments