বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যসাজেক থেকে ফিরলেন আটকা পড়া পর্যটকরা
spot_img
spot_img

সাজেক থেকে ফিরলেন আটকা পড়া পর্যটকরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউপিডিএফের ডাকা অবরোধের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আটকা পড়া তিন শতাধিক পর্যটক ফিরে এসেছেন। শনিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা সাজেক ছাড়েন। এর আগে, অবরোধের কারণে সাজেকে আটকা পড়েন পর্যটকরা।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, অবরোধের কারণে পর্যটকরা আটকা পড়েছিলেন। শনিবার দুপুরে প্রশাসনের সহায়তায় তারা সাজেক ছেড়ে গেছেন।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ইউপিডিএফের অবরোধের কারণে পর্যটকরা আটকা পড়েন। শনিবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা সাজেক ছেড়ে গেছেন।

উল্লেখ্য, বাঘাইছড়ির উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শনিবার সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ। ফলে বন্ধ রয়েছে উপজেলায় গাড়ি চলাচল। এ কারণে পর্যটকরা সাজেকে আটকা পড়েন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments