ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেছেন, পুনাক সমাজের সাধারণ মানুষের জন্য কাজ করছে। সম্প্রতি আমরা চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল নাচোলে সাঁওতাল জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছি।

রোববার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে পুনাক শোরুম এবং পুনাককর্মীদের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সিএমপি পুনাক কার্যনির্বাহী কমিটি এবং কর্মীদের সাথে আলোচনায় তিনি বলেন, এভাবে দেশের বিভিন্ন স্থানে আমাদের কার্যক্রমকে ছড়িয়ে দিতে চাই।
পুনাককর্মীদের উৎপাদিত পণ্যের প্রশংসা করেন এবং এর গুণগতমান ধরে রাখার আহ্বান জানান তিনি।
এ সময় সিএমপি পুনাক সভানেত্রী রীতা দাস, সহ-সভানেত্রী রুবি ইয়াসমিন ও মেহতাজ শিল্প, সাধারণ সম্পাদিকা ও তথ্য প্রচার সম্পাদিকা ইসমত আরা শিমু, কোষাধ্যক্ষ মুনমুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments