ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে আইডিআরএ দ্বারা পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষা এবং সুশাসন নিশ্চিত করার জন্য আইডিআরএর পরিচালক মোঃ শাহ আলমকে কোম্পানির পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আইডিআরএ জানিয়েছে, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সময়মতো বীমা দাবি পরিশোধ না করার কারণে পলিসি হোল্ডাররা ক্রমাগত আইডিআরএর কাছে অভিযোগ দায়ের করছেন।
আইডিআরএ আরও জানিয়েছে, সময়মতো বীমা দাবি পরিশোধ না করায় গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি এবং বীমা শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments