ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৬০ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ হাজর ৬০০ টাকা। সাপ্তাহিক গেইনারের দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের গত সপ্তাহে সর্বচ্চো দর বেড়েছে ২৮.৯৫ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সর্বচ্চো ২৮.০৩ শতাংশ দর বেড়েছে গেইনারের তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সপ্তাহটিতে অ্যাপেক্স ফুডস, সামিট অ্যালায়েন্স পোর্ট, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, বসুন্ধরা পেপার মিলস, নাভানা ফার্মাসিটিক্যালস, আল-হাজ্ব টেক্সটাইল এবং জেমিনি সী ফুডের শেয়ারের দর বেড়েছে।
ডেইলি শেয়ারবোজার/মৌ.
































Recent Comments