ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে এসেছে ইন্দো-বাংলা ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২৭.০৬ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২৬ কোটি ৮০ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা দেশ জেনারেল ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর কমেছে ১৪.৫৮ শতাংশ এবং হাক্কানি পাল্পের ১৪.৩৭ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ কেবলস, শমরিতা হসপিটাল, এডিএন টেলিকম, লুব-রেফ, ইনফরমেশন সার্ভিসেস এবং ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments