ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর ১৪.৮১ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিকে দ্বিতীয় স্থানে থাকা সানলাইফ ইন্সুরেন্সের গত সপ্তাহে সর্বোচ্চ দর কমেছে ১০.৮৬ শতাংশ। তাছাড়া বিডি মনোস্পুলের ৯.৫৬ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জুট স্পিনার্স, ইন্ট্রাকো, আইপিডিসি, সোনারগাঁ টেক্সটাইল, পেপার প্রসেসিং, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments