ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ ও ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে-
সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানির: গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। আগের বছর ছিল ১.৪১ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮.৬৮ টাকা। যা গত বছরের একই সময়ে ছিলো ১৮.১৫ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ অক্টোবর, ২০২২ তারিখ সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২১ সেপ্টেম্বর, ২০২২।
গ্রামীণ ওয়ানঃ স্কিম টু: সর্বশেষ ২০২১-২২ অর্থবছরের ইউনিটহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ফান্ডটি।
ডিভিডেন্ডের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর। অর্থাৎ ওই তারিখে যে সকল বিনিয়োগকারীর কাছে ফান্ডের ইউনিট থাকবে তারা ঘোষিত ডিভিডেন্ড পাবেন।
আলোচিত বছরে বাস্তবায়িত মুনাফার (Realized Gain) ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ১ টাকা ৩৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিইউ ছিল ১ টাকা ২১ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে ক্রয়-মূল্যে (Cost Price) ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১ টাকা ৬৭ পয়সা। একই তারিখে বাজার-মূল্যে (Market Price) ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ২০ টাকা ৫২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments