রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
spot_img
spot_img

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে বেক্সিমকোর ৪৮২ কোটি ৩৪ লাখ ৩ হাজার টাকার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ৩ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৮৩৫টি শেয়ার হাতবদল করেছে। কোম্পানিটির গত সপ্তাহে মোট লেনদেন হয় ৫.০৭ শতাংশ।

দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেডের আলোচ্য সপ্তাহটিতে ৩৬৩ কোটি ৮১ লাখ ৩৮ হাজার টাকার লেনদেন হয়। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.৮২ শতাংশ।

এছাড়াও লেনদেন শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিএসসি। কোম্পানিটি ২৬৫ কোটি ৫০ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন করে যা গত সপ্তাহের মোট লেনদেনের ২.৭৯ শতাংশ। কোম্পানিটির শেষ কার্যদিবসের সর্বশেষ লেনদেন দর ছিলো ১৪০ টাকা ৪০ পয়সা।

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মালেক স্পিনিং, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইস্টার্ন হাউজিং, ফরচুন সুজ, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ম্যাকসন্স স্পিনিং এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments